• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফতুল্লা থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে কুতুবপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ফুলেল শুভেচ্ছা এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে সদর থানা ও ১৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদল নেতা মাসুম বিল্লাহ,এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ। ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে দক্ষিণ এনায়েতনগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত নারায়নগঞ্জে গাড়িচাপায় ছাত্রদল নেতা সহ নিহত ২ সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে কোয়ান্টাদের সাফল্য রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার-২ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ পরিদর্শন করেন ইউএনও মো. মঈন উদ্দিন

এসবি ওয়ান ডেস্ক / ২৫৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ পরিদর্শন করেন ইউএনও মো. মঈন উদ্দিন

বান্দরবান জেলা প্রতিনিধি :
পার্বত্য জেলা বান্দরবানের লামার উপজেলায় টানা বৃষ্টির কারণে লামামুখ এলাকায় পাহাড় ধসে পড়েছে। দু’দিন গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নং ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের পঠে।যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধসের পড়ে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।তবে খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে দেখা যায়।স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ভোরে সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। সড়কটির দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে, লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস নেই। আমরা এ বিষয়ে সেনাবাহিনী সহযোগিতা চেয়েছি। আগামীকাল মাটি সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তবে সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মাটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।।

আপনার মন্তব্য প্রদান করুন...